আগুনের ঘটনাগুলো ‘সন্দেহজনক’, মির্জা গালিবের সতর্কবার্তা

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৫ ০৪:৫৮:৩৫ || পরিবর্তিত: ২১ অক্টোবর, ২০২৫ ০৪:৫৮:৩৫

আগুনের ঘটনাগুলো ‘সন্দেহজনক’, মির্জা গালিবের সতর্কবার্তা

প্রজন্ম ডেস্ক:

চট্টগ্রাম ইপিজেড ও রাজধানীর শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সাম্প্রতিক আগুনের ঘটনাগুলোকে ‘সন্দেহজনক’ বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।

শনিবার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন মির্জা গালিব।

তিনি বলেন, দুইদিন আগে চট্টগ্রামের ইপিজেডে, শনিবার ঢাকা বিমানবন্দরে আগুন লাগল। এইগুলো সাবোটাজ হবার সম্ভাবনাই বেশি। আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে আমরা যত নির্বাচনের দিকে আগাব, এ ধরনের ষড়যন্ত্র তত বাড়তে থাকবে।

এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ড. গালিব বলেন, আমাদেরকে সতর্ক থাকতে হবে। কোনো আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র সফল হবে না, ইনশাআল্লাহ।

উল্লেখ্য, সম্প্রতি চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে আগুন লাগে। উভয় ঘটনায় দেশের রপ্তানি খাতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং উভয় ঘটনার তদন্ত চলছে।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না: মির্জা ফখরুল

‘অর্বাচীন বালকদে’র হাত থেকে দেশকে রক্ষা করতে হবে: মির্জা আব্বাস

চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ : হাইকোর্ট

ইসরাইলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ ও বিক্ষোভ মিছিল

ভারতে বিমান বিধ্বস্ত, উপ-মুখ্যমন্ত্রীসহ নিহত ৫

বহিস্কার থেকেও পরীক্ষায় অংশ নিচ্ছেন ছাত্রদল নেতা

গাজীপুরে বিএনপি প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল

লন্ডনে তারেক রহমানের জনসভা মঙ্গলবার

হাদিকে দেখতে গিয়ে ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ